বহিষ্কার
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে জিম্মি করে জোরপূর্বক ভিডিও ধারণ, ৫০ হাজার টাকা দাবি এবং মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগিংয়ের অভিযোগে ৪ বিভাগের ৪৮ শিক্ষার্থীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড়, বহিষ্কৃত সাড়ে ১২ হাজার

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড়, বহিষ্কৃত সাড়ে ১২ হাজার

সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার ৬০০ জনের বেশি প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। বসবাসের অনুমতি, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে চালানো অভিযানে এই পদক্ষেপ নেয়া হয়। সাম্প্রতিক এই ধারাবাহিক অভিযানে ১৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফরিদপুরে ইউপি বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

ফরিদপুরে ইউপি বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

নৈতিক স্খলন: জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

নৈতিক স্খলন: জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবারের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

বুধবারের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে আজ সপ্তম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত পরীক্ষায় অংশ না নিয়ে অনুপস্থিত ছিল ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী।

চাঁদপুরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার; ৫ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার; ৫ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় দায়িত্ব অবহেলার দায়ে ৫ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। আজ (বুধবার, ৮ জুলাই) উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচের পর বিএনপি নেতা বহিষ্কার

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচের পর বিএনপি নেতা বহিষ্কার

ফুটবল বিশ্বকাপের ‘রাউন্ড অব থার্টি টু’ এর ব্রাজিল বনাম জাপান ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার খুশিতে থ্রি-পিস পরে নাচেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

পদ হারালেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাবেক নিয়ন্ত্রক; বড় শুদ্ধি অভিযান বেইজিংয়ে

পদ হারালেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাবেক নিয়ন্ত্রক; বড় শুদ্ধি অভিযান বেইজিংয়ে

চীনের পার্লামেন্ট তথা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) থেকে ছয়জন সামরিক আইনপ্রণেতা, সাবেক আর্থিক নিয়ন্ত্রক সংস্থার প্রধান লি ইউনজে এবং সম্প্রতি তদন্তের মুখে পড়া পলিটব্যুরো সদস্য মা শিংরুইকে বহিষ্কার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বরাত দিয়ে র‍য়টার্সে এ তথ্য জানিয়েছে।

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’, জেনে নিন এটি কীভাবে কার্যকর হয়

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’, জেনে নিন এটি কীভাবে কার্যকর হয়

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC Exam 2026) পরীক্ষা। এবারের পরীক্ষা পরিচালনার নতুন নীতিমালায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা বোর্ড। বিশেষ করে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার (Silent Expel) বিধিটি পুনরায় আলোচনায় এসেছে, যা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ফরিদপুরে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ফরিদপুরে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ফরিদপুর জেলা সদরে ঈদের জামাতের সময় নির্ধারণকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার জেরে কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল মুন্সিকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। আজ (সোমবার, ২৩ মার্চ) সকালে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীত প্রার্থীকে কটূক্তি করায় নাটোরে বিএনপি নেতা বহিষ্কার

মনোনীত প্রার্থীকে কটূক্তি করায় নাটোরে বিএনপি নেতা বহিষ্কার

নাটোর-১ ((লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কটূক্তি করায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।