
বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগ করার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বড় ঋণ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই: চীনা রাষ্ট্রদূত
অ-শুল্ক বাধা বাংলাদেশ চীন বাণিজ্য ঘাটতির প্রধান কারণ: পররাষ্ট্র উপদেষ্টা
অ-শুল্ক বাধা বাংলাদেশ চীন বাণিজ্য ঘাটতির প্রধান কারণ। রপ্তানি সহজ করা ও পণ্যের বহুমুখীকরণই পারে এই ঘাটতি কমাতে। বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসময়, চীনের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক রূপান্তরের এই সময়ে বাংলাদেশের পাশে থাকবে চীন, দুশ্চিন্তা নেই বড় ঋণ নিয়ে।

চীনের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ : পলক
নতুন ৬ টি প্রকল্পে সহায়তার জন্য চীনের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।