
‘বটম ক্লিন অ্যাকুয়াকালচার সিস্টেম’ বদলে দিতে পারে নগর মাছ চাষ পদ্ধতি
স্বল্প জায়গায় কম খরচে অধিক উৎপাদন, ভালো মান ও গন্ধহীন মাছ চাষের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তিন বছর গবেষণার পর ‘বটম ক্লিন অ্যাকুয়াকালচার সিস্টেম’ নামের এ পদ্ধতিটি এখন উদ্যোক্তা পর্যায়ে দেয়ার জন্য প্রস্তুত। এ পদ্ধতিতে ট্যাংকে ক্যাট ফিশ জাতের মাছ চাষে রোগ বালাই ছাড়াই গ্রোথ রেট বেশ ভালো। আরবান অ্যাক্যুয়াকালচারের ক্ষেত্রে এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন গবেষকরা।

ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দির ও শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মাছ সংরক্ষণ ও কৃত্রিম প্রজননে সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের সফলতা
জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে বিলুপ্তির পথে দেশীয় ছোট মাছ। স্বাদু পানির ১৪৩ প্রজাতি মাছের মধ্যে ৬৪টি প্রজাতিই এখন সংকটে। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের উদ্যোগে বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ ও কৃত্রিম প্রজননে এই সফলতা পেয়েছে। এবার পুকুরে চাষ করেও মেটানো যাবে দেশীয় ছোট মাছের চাহিদা।

মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা আজ (বৃহস্পতিবার, ১৬ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।