বাখরাবাদ গ্যাস

রোববার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) দেশের নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ (Gas Supply) সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (Bakhrabad Gas Distribution Company Limited)।

এলএনজি সরবরাহ বিঘ্ন হওয়ায় চট্টগ্রাম-বাখরাবাদ এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা
প্রাকৃতিক দুর্যোগ বা বৈরি আবহাওয়ার কারণে মহেশখালীর এফআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।