
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য; নিয়োগে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা
দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এসব পদে নিয়োগের জন্য সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট একটি স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট; যা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ত্রয়োদশ ‘জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার
জাতীয় সংসদে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও সংবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
২০২৬-২৭ বাজেট
২০২৬-২৭ জাতীয় বাজেটে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় এ বাজেট পেশ করা হয়।

মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব অর্থমন্ত্রীর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি।

প্রস্তাবিত নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশিয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশকিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সেজন্য এসব পণ্যের আমদানি খরচ ও বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে।

বাজেট ২০২৬-২৭: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১৫৯৩ কোটি টাকা
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ বাড়ছে এক হাজার ৫৯৩ কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে।

অপরিবর্তিত থাকছে মুক্তিযুদ্ধ ভাতা, জুলাইযোদ্ধাদের ভাতাও বহাল
প্রস্তাবিত বাজেট
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অপরিবর্তিত থাকছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত এই বাজেটে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে।

ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকের হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী ও বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এই নিয়মে ছাড় দেয়া হয়েছে।

বাজেট ২০২৬-২৭: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপস্থাপন করা হবে। বাজেটে নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকছে ৩১ হাজার ৯৯ কোটি টাকা।

সংসদের অধিবেশন কাল বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।