বানিজ্য মন্ত্রণালয়

শেষ হলো দুবাইয়ের গালফুড মেলা; ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাংলাদেশের
দুবাইয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী গালফুড মেলা। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য এ মেলায় প্রায় ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। এবার মেলায় গত বছরের তুলনায় দ্বিগুণ অর্ডার পেয়েছে সিটি গ্রুপ। তবে ভেন্যু পরিবর্তন, যথাস্থানে প্যাভিলিয়ন না পাওয়ায় আন্তর্জাতিক এ মেলা থেকে ক্রমাগত ক্রয়াদেশ কমে আসার অভিযোগ ব্যবসায়ীদের।

এফবিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
চাকরিতে পুনর্বহাল ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

'সারা বছরই বাজার ব্যবস্থাপনা করবে বাণিজ্য মন্ত্রণালয়'
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, 'শুধু রমজান না, সারা বছরই বাজার ব্যবস্থাপনা করবে বাণিজ্য মন্ত্রণালয়।' আজ (সোমবার, ১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।