ঢাকার সড়কে বাংলার টেসলার উৎপাত নিয়ে ভাইরাল গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খেলবেন
ঢাকার ব্যস্ত সড়কে উল্টো পথে অটোরিকশা চালানো, একটানা হর্ন বাজানো কিংবা পথচারীদের বিপাকে ফেলার মতো নিত্যদিনের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে নতুন একটি ব্রাউজারভিত্তিক গেম (Baper Rasta game online play)। ‘বাপের রাস্তা’ নামের এই গেমটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে এবং মুহূর্তেই ভাইরাল হয়েছে (Viral Bangladeshi game Baper Rasta)।