ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭
ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বিকেলে জেলার কানাইপুরে বালুবোঝাই ট্রাক উল্টে অটোরিকশার দুই যাত্রী এবং মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।