বায়ুমান

বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় বিপন্ন জনজীবন, দূষণ রোধে নজরদারি বাড়ানোর তাগিদ
বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঢাকার বায়ুমান। দূষণে অতিষ্ঠ নগরবাসী। শিগ্গিরই বর্জ্য পোড়ানো বন্ধ করাসহ নগরের দূষণ রোধে নজরদারির তাগিদ পরিবেশবাদীদের। এদিকে, দুই সিটির নগর প্রশাসক বলছেন, দূষণ রোধ ও বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির পাইলট প্রকল্প নিয়ে কাজ শুরু করবে সিটি করপোরেশন।

নয়াদিল্লিতে বায়ুমানের চরম অবনতি
প্রায় দেড়মাস ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুমানের চরম অবনতি আর সাম্প্রতিক শৈত্য প্রবাহে নাকাল জনজীবন। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য বলছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নয়াদিল্লির বায়ুমান ছিল ৬১৭, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত 'বিপজ্জনক'। এদিন রাজধানীর কোথাও কোথাও বায়ুমান ৮শ' ছাড়াতে দেখা গেছে।