বিইপিআরসি

এমআইএসটি ও বিইপিআরসির উদ্যোগে ক্লিন এনার্জি রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
এমআইএসটি ও বিইপিআরসির উদ্যোগে বাংলাদেশ ক্লিন এনার্জি রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) ‘সাসটেইনেবল টেকনোলজি ফর বাংলাদেশ ক্লিন অ্যানার্জি ট্রানজিশন’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

'বিদ্যুৎ-জ্বালানি খাতের স্বয়ংসম্পূর্ণতায় প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে'
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা কার্যে সম্পৃক্তকরণ করা একান্ত প্রয়োজন।