
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই কর্মী। ঘটনার শিকার বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।

মব সৃষ্টি করার এখতিয়ার কারো নাই: জামায়াত আমির
কেউ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারে, তবে কারো মব সৃষ্টি করার এখতিয়ার নাই বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৫ আসনে জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফরিদপুরে নিখোঁজের একদিন পর বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখুড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদী থেকে নিখোঁজের একদিন পর বিএনপি কর্মী ফিরোজ শেখের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা; পরিবারের অভিযোগ ‘রাজনীতির বলি’
চট্টগ্রামের হাটহাজারী এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন গাড়ির চালক। গতকাল (মঙ্গলবার, ৭ অক্টোবর) বিকেলে হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এলাকায় নিহত আব্দুল হাকিমের সুনাম থাকলেও রাজনীতির বলি হয়েছেন বলে ধারণা স্বজনদের। যদিও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, হাটহাজারীকে অস্থির করতে নিষিদ্ধ আওয়ামী লীগই এমন ঘটনার পেছনে দায়ী।

সাবেক ইসি সচিব হেলালের ৪ দিনের রিমান্ড
বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাচান।

সাবেক বিমানমন্ত্রী ফারুক খানকে দু’দিনের রিমান্ড
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে ২ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।