বিএমইউ
বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে ‘রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারসপেক্টিভস— ডোনার অ্যান্ড রিসিপেন্ট’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে তাদের গবেষণাপত্র ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিএমইউ’তে রোগীদের সুবিধার্থে আজ ও ১১ জুন বহির্বিভাগ খোলা থাকবে

বিএমইউ’তে রোগীদের সুবিধার্থে আজ ও ১১ জুন বহির্বিভাগ খোলা থাকবে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ঈদুল আজহার ছুটিতে আজ (রোববার, ৮ জুন) ও ১১ জুন খোলা থাকবে। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।