কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জরুরি
কিডনি রোগ নীরবে শরীরের মারাত্মক ক্ষতি করে এবং শুরুতেই তা শনাক্ত করা না গেলে রোগীর জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করেছেন কিডনি বিশেষজ্ঞরা। তারা বলেন, উপসর্গ দেখা দেওয়ার আগেই নিয়মিত পরীক্ষা ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে কিডনি রোগ অনেকাংশে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।