বিশ্ব পর্যটন দিবস

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী কর্মসূচি গ্রহণের উদ্যোগ
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন— প্রতিপাদ্যে আয়োজিত হবে ২০২৬ সালের পর্যটন দিবস। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভায় তিনি এ কথা জানান।

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
‘টেকসই উন্নয়নে পর্যটন’ এ প্রতিপাদ্যে রাঙামাটিতে উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শোভাযাত্রা, আলোচনা সভা ও ম্যারাথন দৌড়ের আয়োজন করে। এতে পর্যটন শিল্প সংশ্লিষ্টরা অংশ নেন।