বাফুফে চাইলে কোচ হিসেবেই থাকতে চান ক্যাবরেরা, স্বস্তি বিশ্বনাথের ফেরায়
এপ্রিলের শুরুতে চুক্তি শেষ হওয়ার পরেও বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে থাকতে চান হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে বাফুফে চাইলে যে সেটা সম্ভব-দলের ক্যাম্প শুরুর প্রথম দিনের প্রেস কনফারেন্সে এমন কথা জানিয়েছেন এ স্প্যানিশ কোচ। এদিকে দীর্ঘদিন পরে বিশ্বনাথ ঘোষ ফেরায় স্বস্তি থাকলেও দলের সেরা ফরোয়ার্ড রাকিব হোসেনকে না পাওয়ায় আক্ষেপও আছে কোচ এবং অধিনায়কের।