
বন্যার শঙ্কায় টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে সর্তকর্তা জারি
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদীর পানি বাড়ায় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট ও নৌযান চলাচলে সর্তকর্তা জারি করেছে জেলা প্রশাসন।

ঢাকাসহ সারা দেশে আরও কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ সারাদেশে ১২ তারিখ পর্যন্ত ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে, ১৩ তারিখ থেকে স্বাভাবিক হবে আবহাওয়া। তবে জুলাই মাস জুড়ে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ ( বৃহস্পতিবার, ৯ জুলাই) এ কথা জানায় অধিদপ্তর।

ভারতে বৃষ্টিপাতে নিহত বেড়ে ২৮
ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত গুজরাটেও প্রাণ হারিয়েছেন পাঁচ জন। সব মিলিয়ে বৈরী আবহাওয়ায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এছাড়া আহত প্রায় অর্ধশতাধিক মানুষ।

সারা দেশে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার সম্ভাবনা
সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় অধিদপ্তরটি।

পাহাড় থেকে গড়িয়ে পড়া গাছের গুঁড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় থেকে গড়িয়ে পড়া গাছের গুঁড়ির আঘাতে লক্ষ্মীবিলাশ চাকমা (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে।

সাঙ্গু নদীর পানি বৃদ্ধি: থানচির তিন এলাকায় দেড় শতাধিক পর্যটক আটকা
টানা অতিবৃষ্টির কারণে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদী ও পাহাড়ি ছড়াগুলোর স্রোত তীব্র হওয়ায় তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য মৌখিক সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ওইসব দুর্গম এলাকায় প্রায় দেড় শতাধিক পর্যটক আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা
বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বেড়েছে।

জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ
আশঙ্কাজনক হারে কমছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স হ্রদের পানিস্তর। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমকি মুখোমুখী দেশটির জনপ্রিয় অবকাশ যাপনের স্থানের বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প। আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর অন্তত ২৫-৩০ সেন্টিমিটার কমার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বৃষ্টির মধ্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ (বুধবার, ১০ জুন) বিকাল সাড়ে ৩টার সময় পুরাতন মটমুড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের পূর্বাভাস
সারা দেশে বর্ষার আবহ তৈরি হওয়ার মাঝেই দিনের শেষভাগে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১০ জুন) সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। এই সময়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে (Bangladesh Weather Forecast Storm Update Today)।