
দেশের ক্রীড়াঙ্গনের গৌরবময় ইতিহাসের সাক্ষী বাংলা ধারাভাষ্য আজ কেন অবহেলিত?
খেলার বড় অনুষঙ্গ ধারাভাষ্য। দর্শকদের কাছে খেলার গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে ধারাভাষ্যের ওপরই। বাংলাদেশের ক্রিকেট বা ফুটবলসহ সব স্পোর্টসেরই ইতিহাস ও বেশ কিছু গৌরবময় মুহূর্তের সঙ্গে বাংলা ধারাভাষ্য জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তবে বর্তমান সময়ে দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো অবহেলিত সেই বাংলা ধারাভাষ্যই। আধুনিক সময়ে এসে ধারাভাষ্য কক্ষেও জায়গা মেলে না বাংলা ধারাভাষ্যকারদের।

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জুন মাসের মধ্যে ৮ শতাংশের নিচে মূল্যস্ফীতি নেমে আসবে। জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। শিগগিরই দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আসবে। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

'উন্নয়নে জনসম্পৃক্ততা তৈরি করে ভূমিকা রাখছে বেতার'
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের উন্নয়নে বাংলাদেশ বেতার প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।