বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (Headmaster) ও সহকারী প্রধান (Assistant Headmaster) নিয়োগের অনলাইন আবেদন আজ (শনিবার, ২৮ মার্চ) থেকে শুরু হয়েছে। গত ২৫ মার্চ প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।