বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
বিশাল খরচ, শাহজালালের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

বিশাল খরচ, শাহজালালের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এ টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে: পর্যটনমন্ত্রী

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে: পর্যটনমন্ত্রী

চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

সাবেক বিমানমন্ত্রী ফারুক খানকে দু’দিনের রিমান্ড

সাবেক বিমানমন্ত্রী ফারুক খানকে দু’দিনের রিমান্ড

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে ২ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক পর্যটন মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

সাবেক পর্যটন মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।