পহেলা বৈশাখ: শিল্পকলা একাডেমিতে জমে উঠেছে মেলা
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জমে উঠেছে বৈশাখি মেলা ও সাংস্কৃতিক আয়োজন। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন নানা বয়সী মানুষ, যেখানে একদিকে বাঙালিয়ানার ঐতিহ্য, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথাও উঠে এসেছে।