জার্মানিতে হিটলারের ঐতিহাসিক ‘ঈগলস নেস্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, একজন গ্রেপ্তার
জার্মানির দক্ষিণাঞ্চলীয় ব্যাভেরিয়া রাজ্যে নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের বিখ্যাত পার্বত্য আশ্রয়স্থল কেলস্টাইনহাউসে আগুন লাগার পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ইংরেজিতে 'ঈগলস নেস্ট' নামে পরিচিত এই ঐতিহাসিক স্থাপনাটি আল্পস পর্বতমালার ওপর বার্ষটেসগাডেন শহরের কাছে অবস্থিত।