
ভারতের হাতে সুইচ, যেকোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী
ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের সুইচ রয়েছে, তারা যেকোনো সময় তা বন্ধ করে দিতে পারে।

ব্রিকস সম্মেলন: কার লাভ কতটা?
নয়াদিল্লিতে ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্ব জিডিপির ৪০ শতাংশ নিয়ন্ত্রণকারী ১১ দেশের জোট পশ্চিমা বাণিজ্য নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ভিত্তি তৈরি করেছে। সম্মেলনের সবচেয়ে বড় অর্জন ভারত-চীন সম্পর্কের বরফ গলানো এবং গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সংযোগ জোরদার করার রোডম্যাপ গ্রহণ। তবে ডলারবিকল্প মুদ্রা ও মার্কিন শুল্ক হুমকির ছায়ায় সম্মেলনের কিছু সিদ্ধান্ত সতর্কভাবে নেয়া হয়েছে।

একটি নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ভারত: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে জোড়া আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য। আজ (মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য স্পষ্ট করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিকস সম্মেলন: ডলারের আধিপত্য হ্রাস ও বিশ্ব ব্যবস্থার সংস্কারের আহ্বান
একমুখী বৈশ্বিক ব্যবস্থার নির্ভরতা কাটাতে গড়ে তোলা ব্রিকসের ১৮তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে নয়াদিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে সদস্য দেশগুলো। এতে বৈশ্বিক অর্থনীতি, ভূ-রাজনীতি ও নিরাপত্তা প্রশ্নে শক্ত অবস্থান প্রকাশ পেয়েছে। যাতে স্থান পেয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আইএমএফ সংস্কার, ডলারের আধিপত্য কমানো, নিষেধাজ্ঞা ও শুল্ক মোকাবিলা ছাড়াও বৃহত্তর পশ্চিম এশিয়ার উত্তেজনা, জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলো। যদিও ইরান ও ইউক্রেনের যুদ্ধসহ বেশ কিছু বিষয়ে মতপার্থক্যও রয়েছে দেশগুলোর।

ব্রিকস সম্মেলন: মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধ ও বাণিজ্য প্রবাহের আহ্বান
ব্রিকস সম্মেলনে বরফ গলবে কী চীন-ভারতের, নাকি নতুন কোন ছক কষলো রাশিয়া। ৭ দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধির সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠকে কী হলো- এখন পর্যন্ত সেটি স্পষ্ট না হলেও বিশ্বের নজর নয়াদিল্লির দিকে। তবে, সম্মেলনের একবারে শেষ পর্যায়ে এসে মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ব্রিকস নেতারা। গুরুত্ব দিয়েছেন বৈশ্বিক বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়েও। এদিকে, ক্লান্ত হয়ে পড়ায় মোদির নৈশভোজে অংশ না নিলেও আগামী সম্মেলন আয়োজনের গুরুদায়িত্ব নিয়েই নয়াদিল্লি ছেড়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

১৮তম ব্রিকস সম্মেলনের সমাপনী দিন আজ
ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিন আজ। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে শেষ দিনের আনুষ্ঠানিকতা।

পরবর্তী ব্রিকস সম্মেলনের আয়োজক চীন, নয়াদিল্লিতে জানালেন শি জিনপিং
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ব্রিকস জোটের সভাপতিত্ব গ্রহণ করবে চীন এবং ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে দেশটি। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের প্রথম অধিবেশনে শনিবার এ ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্বের সাধারণ স্বার্থের পরিপন্থী; ব্রিকস সম্মেলনে শি জিনপিং
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে শনিবার তিনি এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ডনের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলন ঘিরে সাজসজ্জা; পর্দায় ঢাকা হলো নয়াদিল্লির বস্তি
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আলোকসজ্জা ও প্রচারণায় শহর সাজানো হলেও আড়াল করা হয়েছে বস্তি এলাকা। দক্ষিণ দিল্লির বসন্ত বিহারসংলগ্ন মুনিরকা এলাকার বস্তিগুলো পর্দা ও ব্যানার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময়ও বস্তি ঢেকে ফেলার একই কৌশল দেখা গিয়েছিল।

যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন?
ইরান ও ইউক্রেন যুদ্ধের তীব্র উত্তাপ এবং বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তার মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম বার্ষিক শীর্ষ সম্মেলন। আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিশ্বের এক ডজনের বেশি শীর্ষ নেতা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; যৌথ ঘোষণায় একমত সদস্যদেশগুলো
ভারতের নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন শুরুর আগেই একটি যৌথ ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছেন উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নেতারা। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বিশ্বমঞ্চে জোটের প্রভাব বাড়ানো এবং সদস্যদেশগুলোর মধ্যকার মতভেদ দূর করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

আজ থেকে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন
আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দু’দিনের উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।