ইংলিশ চ্যানেলে ব্রিটিশ ইয়টের পাশে গুলি; রুশ যুদ্ধজাহাজের ‘সতর্কবার্তা’
ইংলিশ চ্যানেলে ব্রিটিশ একটি ব্যক্তিগত ইয়টের খুব কাছ দিয়ে রুশ যুদ্ধজাহাজ সতর্কতামূলক গুলি ছুড়েছে। গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে আইল অব ওয়াইটের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ ফ্রিগেট ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’ ইয়ট ‘ব্রাইট ফিউচার’–কে অন্তত একবার সতর্কবার্তা দেয়ার পর গুলি ছোড়ে। গুলিগুলো সরাসরি ইয়টের দিকে তাক করে ছোড়া হয়নি এবং সংঘর্ষ এড়ানোর উদ্দেশ্যেই তা করা হয় বলে দাবি রাশিয়ার।