ব্রেস্ট ক্যান্সার

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ আহ্বান
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। এসব নারীর ৬৩ শতাংশই শেষ মুহূর্তের আগে এ বিষয়ে জানেন না। তাই এ ক্যান্সার প্রতিরোধে সব চিকিৎসকদের বছরে অন্তত একবার নিজ এলাকায় গিয়ে নারীদের সচেতন করার আহ্বান জানান মন্ত্রী।

সমুদ্রতীরে ক্যান্সার জয়ীরা!
ব্রেস্ট ক্যান্সার মানেই জীবনের সমাপ্তি নয় বরং নতুন করে বাঁচার এক অনুপ্রেরণার গল্প। সেই গল্পই যেন ফুটে উঠেছে কক্সবাজারের সমুদ্রতীরে। যেখানে ক্যান্সার জয়ী নারীরা খুঁজে নিয়েছেন জীবন ও মানসিক প্রশান্তির নতুন এক মাত্রা। ব্রেস্ট ক্যান্সার জয় করা সার্ভাইভারদের নিয়ে কক্সবাজারে ব্যতিক্রমী এ আয়োজন করেছে ‘তিশক্যান’ নামের একটি সংগঠন।