বয়স্ক ভাতার কার্ড
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, করবেন যেভাবে

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, করবেন যেভাবে

দেশের প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির (Social Safety Net Program) আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের (Department of Social Services - DSS) অধীনে চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ আগস্ট থেকে এই অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে, যা চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত (Social Safety Net Allowance Online Application 2026-2027)। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে প্রেরিত এক নির্দেশনায় দেশের আটটি বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জীবিত থেকেও সরকারি কাগজে মৃত; বয়স্ক ভাতা হারালেন ৯৩ বছরের তারামন বিবি

জীবিত থেকেও সরকারি কাগজে মৃত; বয়স্ক ভাতা হারালেন ৯৩ বছরের তারামন বিবি

৯৩ বছর বয়সী তারামন বিবি জীবনের শেষ প্রান্তে এসে যুদ্ধ করছেন এক গভীর অবহেলার বিরুদ্ধে। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী এখনো আশ্রয় নিয়েছেন বিনোদগালা গ্রামের এক কোণে। কিন্তু তার জীবনের সবচেয়ে ন্যায্য অধিকারটুকুও যেন কেড়ে নিয়েছে প্রশাসনিক নিষ্ঠুরতা। সরকারি খাতায় তাকে ‘মৃত’ ঘোষণা করা হয়েছে! আর সেই অজুহাতে বন্ধ করে দেয়া হয়েছে প্রায় দুই দশক ধরে পাওয়া বয়স্ক ভাতা। তারামনের নামে থাকা কার্ডটি বাতিল করে দেয়া হয়েছে অন্য এক ব্যক্তিকে। যেন কাগজে মৃত্যুই এখন বাস্তব, আর বাস্তব জীবন হয়ে উঠেছে অদৃশ্য।