
বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ঋণ ও অর্থের জোগান নিশ্চিতের কঠিন পরীক্ষায় সরকার
দেশের ইতিহাসে আসছে সবচেয়ে বড় বাজেট। নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরি করছে বিএনপি সরকার। যার আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। তবে এই বাজেট ঘিরে একদিকে ঋণের চাপ অন্যদিকে অর্থের জোগান নিয়ে আছে চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন প্রকল্পের ক্ষেত্রে সাবধানতাসহ বাজেটে ঘাটতি ও আয়-ব্যয়ের বৈষম্য কমাতে হলে অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে।

একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক স্থানে এনে এগিয়ে যাওয়ার জন্য সময় প্রয়োজন। দেশের মানুষের কাছে একটাই আকুতি, একটাই আবেদন; সেই সময়টুকু আমাদের একটু দেন। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকেই এগোচ্ছি। নির্বাচিত সরকার হিসেবে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ।

ব্যাংকার থেকে প্রধানমন্ত্রী: কানাডার সংকট কাটাতে পারবেন কি মার্ক?
ভঙ্গুর অর্থনীতির কারণে নানামুখী সংকটে জর্জরিত কানাডা। এর মধ্যে ঝুলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের তলোয়ার। আছে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকি। এমন পরিস্থিতিতে কানাডার হাল এখন ব্যাংকারদের ব্যাংকার খ্যাত মার্ক কার্নির হাতে। ব্যাংকের পর কীভাবে দেশ সামলাবেন ৫৯ বছরে এই নেতা?

পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে
পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল (রোববার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দেশের অর্থনীতি বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ের এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।