ভারত-চীন সীমান্ত বিরোধ: কূটনৈতিক অগ্রগতির আড়ালে নতুন সংকটের সংকেত
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা প্রশমিত হওয়ার আপাত ইঙ্গিত মেলার পরই অরুণাচল প্রদেশ সীমান্তে চীনা বাহিনীর নতুন করে অনুপ্রবেশের তথ্যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ফের বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রধানের এক মন্তব্যে বিষয়টি প্রকাশ্যে আসার পর নয়াদিল্লির রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।