বিক্ষোভে আটক অভিজিৎ দীপকেকে আজ আদালতে তোলা হবে
দিল্লির কনট প্লেসে সিইসি-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আজই (শনিবার, ১৭ অক্টোবর) আদালতে তোলা হবে। গ্রেপ্তার দেখানো হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের দু’টি ভিন্ন ধারায়। তবে ভোররাতে ছাড়া পেয়েছেন নেহা বোরা। এদিকে সিজেপি’র লিগ্যাল হেড, রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎ-কে অজ্ঞাত কোনো জায়গায় আটকে রেখেছে পুলিশ, দেখা করতে পারেননি আইনজীবীরা। অন্যদিকে অভিজিৎ দীপকেসহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।