ঝিনাইদহ সীমান্তে অবৈধ পারাপারের সময় আটক ১২
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭ পুরুষ ও ৫ নারীসহ মোট ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশকও উদ্ধার করা হয়েছে।