
বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়: ভারতের ইসিকে মমতা
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে এবার জোরালো আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখুন, বাংলাদেশ কত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছে। সবাই ভেবেছিল সেখানে সহিংসতা হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে।

জয় পরাজয়ের সমীকরণে বেড়েছে রাজনীতিবিদদের স্নায়ুচাপ
প্রায় দেড়মাস ধরে সাতপর্বের ভোটযুদ্ধ শেষে এবার ভারতের ক্ষমতার মসনদ জয়ের পালা। কে বসতে যাচ্ছেন? তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। যদিও ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। তবে দেশটির গণমাধ্যম থেকে শুরু করে সব জরিপে এগিয়ে রাখা হচ্ছে বিজেপি'র নেতৃত্বাধীন জোট এনডিএকে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে নরেন্দ্র মোদিকেই।