
ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ-সহযোগিতা করতে চায় ভিসা
ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

ফের বাংলাদেশিদের পদচারণায় প্রাণ ফিরছে কলকাতার নিউ মার্কেটে
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হয়েছে। তেমনি মেডিকেল ভিসা অনুমোদনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এর ফলে প্রাণ ফিরে পাচ্ছে কলকাতার মিনি বাংলাদেশ বলে পরিচিত ‘নিউ মার্কেট’।

১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তামান মেয়াদে এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের আমেরিকার ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল (সোমবার, ১০ আগস্ট) সকালে স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়ে বলেছে, ভিসার শর্ত লঙ্ঘন, বিভিন্ন অপরাধে জড়িত থাকা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করায় এসব ভিসা বাতিল করা হয়েছে।

ভিসা প্রতারক থেকে সতর্ক থাকার বার্তা ভারতীয় দূতাবাসের
অর্থের বিনিময়ে দ্রুত ভারতীয় ভিসা কিংবা নানা ধরনের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি প্রতারকচক্র। এমন অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়া সংখ্যা ৬২৬ জন। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন তিনি।

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী
স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন ১২ লাখ কর্মীর। ভিসা বাতিল আতঙ্কে ছুটিতে আসা অনেক প্রবাসী তড়িঘড়ি করে ফেরার চেষ্টা করছেন। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, কূটনৈতিক প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করা হবে। আগামীকাল (সোমবার, ২৭ জুলাই) দেশটির সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে কথা বলতে রাষ্ট্রদূতকে পাঠানো হচ্ছে।

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করলো সৌদি
পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি, কমছে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ
ভিনদেশিদের জন্য ক্রমেই কঠোর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্পের প্রশাসন ঘোষিত নতুন এ ভিসা নীতির আওতায়, শিক্ষার্থী ও বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর। আর সাংবাদিকদের ভিসা যা আগে কয়েক বছর স্থায়ী থাকতো, তা এখন গিয়ে দাঁড়াবে ২৪০ দিনে।

নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা
বাংলাদেশসহ বিশ্বব্যাপী ভ্রমণকারীদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব (Saudi Arabia launches new digital package visa)। আধুনিক এই ব্যবস্থায় ট্যুর বুকিংয়ের সঙ্গেই একীভূত থাকবে ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া (Saudi tourist visa application integrated with tour booking)।

ভিসা আবেদনকারীদের যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। আর ভিসা চালুর এ ঘোষণা আসতেই দেশের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গত ২৮ জুন দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে।

ভিসা পলিসি প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত
বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।