
১০ম দিনের মতো চলছে পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসির অপসারণের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একঅংশের অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ১০ম দিনেও অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে ধারাবাহিক ভাবে এ কর্মসূচি চলমান থাকায় ব্যহত হচ্ছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি
নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চলা আন্দোলন গড়ালো পঞ্চম দিনে। আজ (সোমবার, ১৮ মে) চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।

নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা গ্রহণযোগ্য নয়: বুয়েট ভিসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘হামলায় জড়িত দোষীদের দ্রুত বিচার করতে হবে।’

দুদকের মামলায় কারাগারে যবিপ্রবির সাবেক ভিসি
দুদকের মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১৬ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

‘কোনো কোনো মহল থেকে সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও সহযোগিতা পাইনি’
কোনো কোনো মহল থেকে সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও আমরা সহযোগিতা পাইনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একত্রিত হতে হবে।

ভিসি অপসারণের দাবিতে টানা তৃতীয় দিন ববি শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে তালা ঝুলিয়ে দেয় ভবনের গেটে।

কুয়েটে নতুন ভিসির অধীনে দীর্ঘদিন পরে শিক্ষা কার্যক্রম শুরু
নতুন ভিসির অধীনে দীর্ঘদিন পরে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। সিন্ডিকেট সভার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ (রোববার, ৪ মে) থেকে কুয়েটে শুরু হচ্ছে অ্যাকাডেমিক কার্যক্রম।

কুয়েটের অন্তর্বর্তী ভিসি হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অন্তর্বর্তী ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক।

ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা
শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল প্রত্যাখ্যান
অনশনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও, ভিসির পদত্যাগের দাবিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। বলছেন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য। ইন্ধন দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলায়। এদিকে তথ্য উপদেষ্টার দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকেও প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের প্রয়াণ
চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ৭১ বছর বয়সে মারা গেছেন এই ঢাবি শিক্ষক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।