ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ব্রাজিলে দুই রাজ্যে নিহত ৬
প্রবল বৃষ্টিতে গত ৪৮ ঘণ্টায় ব্রাজিলের পেরনাম্বুকো এবং পারাইবা রাজ্যে অন্তত ৬ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত বা গৃহহীন হয়েছেন। বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের পেরনাম্বুকো এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। খবর রয়টার্স।