ভ্যানগার্ড শ্রেণি
যুক্তরাজ্যের তিন পারমাণবিক সাবমেরিন একসঙ্গে সমুদ্রে, প্রতিরক্ষা নীতি পরিবর্তনের বার্তা

যুক্তরাজ্যের তিন পারমাণবিক সাবমেরিন একসঙ্গে সমুদ্রে, প্রতিরক্ষা নীতি পরিবর্তনের বার্তা

যুক্তরাজ্যের মোট চারটি পারমাণবিক ডেটারেন্ট সাবমেরিনের মধ্যে তিনটি একযোগে সাগরে মোতায়েন করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম একই সময়ে রাজকীয় নৌবাহিনীর তিনটি ভ্যানগার্ড ক্লাসের সাবমেরিন সাগরে নামলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। সমুদ্রতলীয় ক্যাবল রক্ষা ও সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কার মধ্যে ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থার এই বিরল পদক্ষেপ দেশটির সামরিক নীতিতে পরিবর্তনের স্পষ্ট বার্তা দিচ্ছে।