মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’; বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদ থেকে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে আটক দুই বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এজেল নিউজ এ খবর জানিয়েছে।