মধ্যপ্রাচ্য অর্থনীতি

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়, বন্দর ও পাইপলাইনে উপসাগরীয় দেশগুলোর বিশাল বিনিয়োগ
ইরান যুদ্ধের জেরে বিশ্ববাণিজ্যের পথ বদলে যাওয়ায় হরমুজ প্রণালির ওপর দীর্ঘদিনের অতিনির্ভরতা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশগুলো। সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সুরক্ষার লক্ষ্যে জ্বালানি পাইপলাইন ও সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামো খাতে শতকোটি ডলারের নতুন বিনিয়োগে নেমেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের ‘সব অর্থনৈতিক কেন্দ্রে’ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জাব্বারি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।