
পান্তা-ইলিশে বৈশাখ: ঐতিহ্য থেকে ‘বৈষম্যের প্রতিচ্ছবি’
পহেলা বৈশাখ মানেই নতুন সূচনা, উৎসব আর বাঙালিয়ানার উচ্ছ্বাস। লাল-সাদা শাড়ি-পাঞ্জাবি, মঙ্গল শোভাযাত্রার ঢোল, নতুন দিনের গান; সবকিছুর মাঝেই একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলো পান্তা-ইলিশ। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলে গেছে বৈশাখের এ চিরচেনা ছবিও। পান্তা-ইলিশ এখন আর সবার নাগালের ঐতিহ্য নয়; বরং তা হয়ে উঠেছে সামর্থ্যের এক কঠিন পরীক্ষা।

মাত্র ৩টি ডকুমেন্টে মিলবে ফ্যামিলি কার্ড
নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহায়তা সহজলভ্য করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মাত্র তিনটি প্রয়োজনীয় কাগজ (Required Documents) থাকলেই পাওয়া যাবে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড (Family Card)। আবেদন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

‘যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই, এটা ফেক নিউজ’
অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব
অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগ নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।