সাতক্ষীরার চার আসনে মাঠে ১৯ প্রার্থী, বিদ্রোহের চাপে বিএনপি
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।