মন্ত্রী
আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ায় যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ায় যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ (বৃহস্পতিবার, ৭ মে) বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হন তারা।

বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ. ই রামিস সেন। আজ (রোববার, ৩ মে) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

জাতিসংঘের মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

জাতিসংঘের মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। আগামীকাল (রোববার, ৩ মে) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে।

আমাদের দায়িত্ব গ্রহণের সময় সরকারের ‘কিছুই নেই’ অবস্থা ছিলো: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমাদের দায়িত্ব গ্রহণের সময় সরকারের ‘কিছুই নেই’ অবস্থা ছিলো: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে যায়, তখন সরকারের কোষাগার ছিলো সম্পূর্ণ শূন্য। পরবর্তী সময়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ১৮ মাস একেবারেই দারিদ্রের মতো সরকার চালিয়ে গেছেন। আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করেছি, তখন সরকারের কোনো পর্যায়েই ‍‘কিছুই নেই’ অবস্থা ছিলো।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃতের সুযোগ রয়েছে—পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃতের সুযোগ রয়েছে—পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে শিক্ষামন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের শিক্ষক প্রশিক্ষণ, এক্সচেঞ্জ প্রোগ্রামসহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যখাত পিছিয়ে; উন্নয়নে গুরুত্ব দেয়ার আশ্বাস মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যখাত পিছিয়ে; উন্নয়নে গুরুত্ব দেয়ার আশ্বাস মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাত অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, স্বাস্থ্য একটা মৌলিক অধিকার, যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাত অনেক পিছিয়ে। এ দুর্গম পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেভাবে স্বাস্থ্যসেবা গড়ে ওঠেনি। আমি মনে করি, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এ পার্বত্য জেলায় গুরুত্ব দেবে এবং তা বাস্তবায়নে সক্ষম হবে।

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল

অবশেষে এ বছর আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সে লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু করা হবে। তবে এ প্রকল্পের পুরোপুরি সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন; সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি ধান ও ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৩৬ টাকা দরে কেনা হবে গম। আজ (বুধবার, ২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়।

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার।