
শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৮ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশন এলাকার আউটার সিগন্যাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

টাঙ্গাইলে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল শহরে সুফিয়া আক্তার বিথী (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে শহরের পারদিঘুলীয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হুমায়ন খালিদের মেয়ে ও দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

‘মা জীবিত আছেন’—মেয়ের আহাজারিতে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ উত্তোলন
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধ নারীর দাফনের ১২ ঘণ্টা পর জীবিত ভেবে কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনা ঘটেছে। এ সময় মৃতের স্বজনরা মৃতদেহ নিয়ে মেলান্দহ ও জামালপুরের একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। গতকাল (শনিবার, ২ আগস্ট) রাত ৯টার দিকে মেলান্দহ উপজেলার চর মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কলাবাগানে হোস্টেল থেকে আনোয়ার খান মডার্নের নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৩১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীতে নিজ বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ খানের ফায়দাবাদের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। চুরি করতে এসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরসংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভাড়াটিয়া ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুই জনকে খালাস দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতদের হামলায় জেলে নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতদের হামলায় আলী আহমদ (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া হাওর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহমদ চরইসলামপুর ইউনিয়নের রাজাবাড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

নেত্রকোণায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নেত্রকোণায় নদী থেকে আহাদ নূর (২৬) নামের এক যুবকেল অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৭ জুলাই) সকালে জেলার মোহনগঞ্জ উপজেলার বার্তেরকোনা গ্রামে সাপমরা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরে পরিত্যক্ত দোকান ঘর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন হোসেনের বয়স ৪২ বছর।

শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ মরদেহ উদ্ধার
রাজধানীর আনন্দ বাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অতিরিক্ত পরিদর্শক আল মামুন। তবে এখনো মরদেহ তিনটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।