মলদোভা

দুর্নীতির অভিযোগের মধ্যেই মলদোভার প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুন্টিয়ানু হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের ফলে দেশটির সরকারেরও পতন ঘটেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানিতে দুর্নীতির অভিযোগ নিয়ে চাপ বাড়ার মধ্যে গত নভেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা এই প্রধানমন্ত্রী পদ ছাড়লেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্রিসমাসের দিন ইউক্রেনে রাশিয়ার হামলা অমানবিক: জেলেনস্কি
ক্রিসমাসের দিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলাকে 'অমানবিক' বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। অন্যদিকে, রাশিয়ার একটি শপিং মলে ড্রোন হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার অভিযোগ, ইউক্রেনে সেনা সরবরাহের জন্য মলদোভাকে ব্যবহার করছে ন্যাটো।