মহাষ্টমী

মহাষ্টমীতে কুমারী পূজায় মাতৃরূপের আরাধনা
শরৎ পেরিয়ে হেমন্তের স্নিগ্ধ সকালে ধূপের ধোঁয়া, ঢাকের বাদ্য আর ভক্তের প্রার্থনায় মুখরিত চারপাশ। মর্ত্যে দেবীর আগমনে জেগে ওঠে বিশ্বাস, আরাধনায় মেলে শান্তির খোঁজ। সেই বিশ্বাস আর মাতৃরূপের আরাধনায় মহাষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা।

একইদিনে মহাষ্টমী ও নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
শারদীয় দুর্গাপূজায় একইদিনে মহাষ্টমী ও নবমীতে সারাদেশের মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন ভক্তরা। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে জমজমাট উৎসবমুখর কুমারীপূজার আয়োজন। মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর বাদ্য আর উলুধ্বনিতে চলে প্রার্থনা। পূজা শেষে হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজার প্রথম অঞ্জলি দেন দেবীর পায়ে।