দৌলতপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ইলিশ মাছ এতিমখানা, মাদ্রাসা ও একজন অসহায় ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়েছে।