যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও সন্তান নিহত
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী ফারুক হোসেন। তাকে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।