
ভাষা শহিদদের শ্রদ্ধায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ
মালয়েশিয়ায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রবাসে জন্ম নেয়া নতুন প্রজন্মের কাছে একুশের ইতিহাস তুলে ধরার তাগিদ দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

মাতৃভাষা দিবসে বিসিবি-বাফুফের শুভেচ্ছা
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে মনের ভাব প্রকাশ করেছে বিসিবি-বাফুফেসহ ক্রিকেটাররা। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) মাতৃভাষা দিবসে ফেসবুক পোস্টের মাধ্যমে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়াড় ও কর্মকর্তাগণ।

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন।

শ্রদ্ধা, স্মরণ আর ভাষার টানে একুশের প্রভাতে শহিদ মিনারে জনস্রোত
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারসহ দেশের বিভিন্ন শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগী বীরদের।

'ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছে'
ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছে জানিয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ খেলতে চাইলে জামায়াত দাবার গুটি হবে না। আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভায় জামায়াত নেতারা বলেন, ভাষা সংগ্রামীদের পুনর্বাসনে কোন সময়ই যথাযথ উদ্যোগ নেয়া হয়নি।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম বরকতসহ অনেকে। সেই ভাষা শহীদের আজ স্মরণ করছে জাতি। শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সবার মতে, ৫২'র চেতনায় যেমন ৭১, ৯০ ও ২৪ সংঘটিত হয়েছে, একইভাবে পরবর্তী প্রজন্মও অধিকার আদায়ে সোচ্চার হবে একই চেতনায়।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রীতি অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।

কক্সবাজারে চার দিনে ৩০০ কোটি টাকা বাণিজ্যের আশা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি ও পরবর্তী ৩ দিনের সরকারি ছুটি ঘিরে কক্সবাজারে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। এই চারদিনে অন্তত ৩০০ কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের।

শোক ও শ্রদ্ধায় প্রভাত ফেরিতে সর্বস্তরের জনতা
নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির গরবের মিনার।

মাতৃভাষা দিবস ঘিরে ইতালিতে নানা আয়োজন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালিতে বাংলাদেশি নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো- বর্ণমালা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা। স্বদেশকে জানার এই সময়োপযোগী আয়োজন আরও বড় পরিসরে করার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের।

মাতৃভাষা দিবস ঘিরে চার স্তরের নিরাপত্তা
ভাষা আন্দোনে শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বর্ণিল আলপনা আঁকার পাশাপাশি নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
ভাষা শহীদদের স্মরণে ঢাকা শহর জুড়ে আঁকা হয়েছে আলপনা আর সাথে দেয়াল লিখন। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে প্রস্তুত শহীদ মিনার। বুধবার (২১ ফেব্রুয়ারি) সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন।