খোকসায় মাদককারবারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়ার খোকসায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ। মাদকবিরোধী সচেতনতা বাড়াতে উপজেলার জানিপুর ও কমলাপুর এলাকায় আয়োজন করা হয় র্যালি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) বেলা আড়াইটায় জানিপুর জামে মসজিদের সামনে স্থানীয় যুব সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।