
মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন কবে? জানালো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
দেশের এমপিওভুক্ত সরকারি ও বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (MPO Salary) ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (Directorate of Madrasah Education) সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের বেতনের আনুষ্ঠানিক প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ও অনুমোদন শেষে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাংকগুলোতে বেতনের চেক হস্তান্তরের পরিকল্পনা রয়েছে (Madrasah Teacher September Salary Update)।

মাদ্রাসা শিক্ষকদের আগস্টের বেতন নিয়ে যা জানা গেলো
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের (Madrasah Teachers August Salary 2026) চেক ছাড়ের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ (MPO Salary) ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বেতনের চেক ব্যাংকে পাঠানো হতে পারে।

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইবতেদায়ি শিক্ষকদের
চাকরি জাতীয়করণের দাবি আদায়ে আগামীকাল (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন ইবতেদায়ি শিক্ষকরা। এরপরও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে ছয়জনের একটি প্রতিনিধি দলকে ডেকে নিয়ে গতকালের (রোববার, ২৬ জানুয়ারি) ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রমনা থানার ডিসি।