Recent event
মানবাধিকার
শেষ বয়সে দেশে ফেরা: পাকিস্তান থেকে ফিরলেন সাত বাংলাদেশি নারী

শেষ বয়সে দেশে ফেরা: পাকিস্তান থেকে ফিরলেন সাত বাংলাদেশি নারী

দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তান থেকে দেশে ফিরেছেন সাত বাংলাদেশি নারী। বাংলাদেশি তিন ব্যক্তির স্বউদ্যোগে গঠিত মানবাধিকার সংগঠন ‘খোঁজ’-এর সহায়তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–৩৪২-এ তারা দেশে ফেরেন।

নির্যাতন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির রিজার্ভেশন প্রত্যাহার করলো বাংলাদেশ

নির্যাতন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির রিজার্ভেশন প্রত্যাহার করলো বাংলাদেশ

নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন (কনভেনশন এগেইনস্ট টরচার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট-সিএটি)–এর অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার মানুষ এবং তাদের পরিবারজন এখন সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করতে পারবেন। এটি মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং দেশের আন্তর্জাতিক খ্যাতির জন্য একটি বড় পদক্ষেপ।

আইসবিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস, রাস্তায় ৫০ হাজার মানুষ

আইসবিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস, রাস্তায় ৫০ হাজার মানুষ

মার্কিন অভিবাসন পুলিশ আইসবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন অভিবাসন পুলিশ সদস্যদের মিনেসোটা ছাড়ার দাবিতে মিনিয়াপলিসের রাস্তায় বিক্ষোভ করেছেন ৫০ হাজারের বেশি মানুষ। আইসের গুলিতে ৩৭ বছর বয়সি নারী নিহত এবং মঙ্গলবার শিশু ও তার বাবাকে আটক করায় শহর অচল করে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের এসব অভিযানকে বর্ণবৈষম্য বলে মন্তব্য করেছেন মিনিয়াপলিসের মেয়র। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘের।

‘সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ’

‘সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকারসহ সব মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যে সেমিনারের আয়োজন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যে সেমিনারের আয়োজন

যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক সেমিনারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন লর্ড মেম্বার, ব্রিটিশ এমপি, মানবাধিকার কর্মীরা। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্ট হলের এ সেমিনারে উঠে আসে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতি ও মানবাধিকার ইস্যু। এসময় খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার জন্য পতিত আওয়ামী সরকারকেই দায়ী করেন আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নিচ্ছেন না ট্রাম্প

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নিচ্ছেন না ট্রাম্প

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এবারের জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নিচ্ছেন না ট্রাম্প। আয়োজক দেশের বিরুদ্ধে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের নির্যাতনের অভিযোগ তুলে সম্মেলনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানায় হোয়াট হাউজ। এদিকে প্রথমবারের মতো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ২০তম আসর আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে দুইদিনের এই সম্মেলন শুরু হচ্ছে শনিবার। এরইমধ্যে সেখানে উপস্থিত হতে শুরু করেছেন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা।

‘১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার বোঝা আর বহন করতে পারছে না বাংলাদেশ’

‘১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার বোঝা আর বহন করতে পারছে না বাংলাদেশ’

১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয়। সেজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোহিঙ্গা মুসলিমদের ওপর গৃহীত এক প্রস্তাব অনুষ্ঠানে এ কথা জানায় বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টাকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি; আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

প্রধান উপদেষ্টাকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি; আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে আছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও।

সেনাবাহিনীর কিছু সদস্য মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন: জামায়াত আমির

সেনাবাহিনীর কিছু সদস্য মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন: জামায়াত আমির

সেনাবাহিনীর কিছু সদস্য মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ১২ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে শিবিরের সেমিনার

সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে শিবিরের সেমিনার

সাতক্ষীরা শহরে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকালে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।

‘জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন’

‘জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন’

জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমায় মৌলিক সেবা সংকটে: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমায় মৌলিক সেবা সংকটে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবা প্রদান কঠিন হয়ে পড়ছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করে এ তথ্য জানান। এসময় তিনি পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে অব্যাহত প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান।