স্পেনে আবাসন আন্দোলন: প্রতীক হয়ে ওঠা ৮৭ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু, ক্ষোভে উত্তাল মাদ্রিদ
স্পেনে আকাশছোঁয়া বাড়িভাড়া ও আবাসন সংকটের বিরুদ্ধে গড়ে ওঠা দেশব্যাপী আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকাল মারা গেছেন। পুরো স্পেনে তিনি মারিকারমেন নামেই পরিচিত ছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে বসবাস করা মাদ্রিদের অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদের দুই সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।