
ট্রাম্পের ক্ষমতা কমাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা কমানোর বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে ট্রাম্পের আশা, কয়েকদিনের মধ্যেই চুক্তি হবে এবং তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। যদিও ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চুক্তির বিষয়ে অগ্রগতি নেই, তবে আলোচনার পথ খোলা রয়েছে। এদিকে, হরমুজ প্রণালি সচলে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে ইরান। সরকারের অনড় অবস্থানের পক্ষে সমর্থন জানিয়েছে তেহরানের বাসিন্দারা।

স্ট্যাবল কয়েন নীতির পথে যুক্তরাষ্ট্র: প্রতিনিধি পরিষদে বিল পাস
ডলারের সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি স্ট্যাবল কয়েনের কাঠামো তৈরিতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বর্তমানে বিলটি পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কাজই হচ্ছে প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়া। ট্রাম্পের ওপর হামলার পর এই বাহিনীর দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তাদের ব্যর্থতাকে দায়ী করেছে অনেকে। এদিকে রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের নিরাপত্তার দায়িত্বও তাদের হাতেই।